মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৩ এএম
চট্টগ্রামে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। নগরের সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলা উপলক্ষে ১৭ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভূমি সেবা মেলা সেই উদ্যোগেরই অংশ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা, জমির তথ্য যাচাইসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সেবা ও পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি ভূমি অফিসের ডিজিটাল সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে।
বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসংক্রান্ত সেবা নিয়ে মানুষের ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করা হচ্ছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকেরা এক জায়গায় বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ সময় চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিয়া ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত