মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
চট্টগ্রাম মহানগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকার সাধারণ মানুষের ওপর চিহ্নিত ‘আলমগীর বাহিনী’ কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে ঝর্ণাপাড়া ময়দান মাঠের সামনে সরাইপাড়া ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিশিষ্ট সমাজসেবক জাহেদুল আলম সেকু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সদস্য দিদারুল আলম সুমন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুর হক সুমন এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব গনি সরদার, জামাল মাস্টার, যুবদল নেতা সেলিম, আবুল হাসনাত আজাদসহ সরাইপাড়া ওয়ার্ডের স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ, নারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী আলমগীর এবং তার বাহিনীর নিয়মিত সশস্ত্র অত্যাচারে ঝর্ণাপাড়া ও সরাইপাড়া এলাকার সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। এই সন্ত্রাসী বাহিনী কোনো কারণ ছাড়াই যখন-তখন সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে এবং এলাকায় প্রতিনিয়ত আতঙ্ক সৃষ্টি করছে। আলমগীর বাহিনী স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের রাত ৯টার মধ্যে দোকান বন্ধ করতে বাধ্য করছে। নির্দেশ অমান্য করলে দোকানদারদের ওপর বর্বর হামলা চালানো হয়। এমনকি অতি সম্প্রতি এলাকায় একটি গায়ে হলুদের সামাজিক অনুষ্ঠানও এই বাহিনী জোরপূর্বক বন্ধ করে দেয়। ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।বক্তারা আরও জানান, চিহ্নিত সন্ত্রাসী আলমগীরের বিরুদ্ধে বর্তমানে ১৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তা সত্ত্বেও সে এলাকায় প্রকাশ্যে বহাল তবিয়তে মাদক ব্যবসা পরিচালনা করছে এবং সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিনুর হক আলমগীরকে গ্রেপ্তারের ঘোষণা দিলেও পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে এলাকায় আলমগীর বাহিনীর অত্যাচার ও দাপট আরও কয়েক গুণ বেড়ে গেছে।সমাবেশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে সরাইপাড়ার বাসিন্দারা আলটিমেটাম ঘোষণা করেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী আলমগীর এবং তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা না হলে খুলশী ও ডবলমুরিং থানা ঘেরাও এবং ডিটি রোড (ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোড) অবরোধ করা হবে। একই সাথে সরাইপাড়া ও ঝর্ণাপাড়া এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে অবিলম্বে বিশেষ পুলিশি অভিযান জোরদার করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত