সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৬:৩৮ এএম
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমাদের সন্তানদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তুলতে হবে। তারাই ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
সোমবার কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড কিসিঞ্জার চাকমা'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, অধ্যক্ষ আবু তালেব চৌধুরী বেলালসহ কলেজের গভনিং বর্ডির সদস্যবৃন্দ।
মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের শিশুদের এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। কোথায় ময়লা ফেলতে হবে, প্লাস্টিক ও পলিথিন কীভাবে পরিবেশের ক্ষতি করে—এসব শিক্ষা শিশুদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে দিতে হবে। কারণ, একটি টেকসই উন্নত শহর গড়তে সচেতন নাগরিক তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মেয়র আরো বলেন, তোমরা যেখানে যাবে, সেখানেই বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবে। দেশপ্রেম ও সততার চেতনা নিয়ে তোমরা বড় হবে—এটাই আমাদের প্রত্যাশা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতৃত্বের অনুপ্রেরণা তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যিনি দেশপ্রেম ও সততার মাধ্যমে একটি দুর্বল অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাকà¦... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেà¦... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। à¦... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
সুশিক্ষাই জাতির মেরুদণ্ড—এই চিরন্তন সত্যকে ধারণ করে গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আলোকিত প্রজনà... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত