মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’। তবে আমি বিশ্বাস করি তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে। মানুষের মধ্যে যদি মানবিকতা কাজ না করে তাহলে সে কখনও শ্রেষ্ঠ হতে পারে না। আপনারা সেই মানবতার কাজটি এগিয়ে নিয়ে এখানে এসেছেন। যাত্রার শুরু থেকে আপনারা এ ধরনের কাজগুলো করে আসছেন- সেজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের মানবিক কাজে আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।
রবিবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জেলা প্রশাসক বলেন, সুস্থ শরীর ছাড়া সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়। আজ যে মানুষটা ডায়ালাইসিস করে তার মধ্যে আর কি স্বপ্ন থাকতে পারে? ডায়ালাইসিস করে কিভাবে বেঁচে থাকবে সেটি নিয়ে সে ব্যস্ত। সেতো স্বপ্ন দেখতে পারবে না। স্বপ্ন দেখাতেও পারবে না। এটা বাস্তবতা। কিন্তু আমরা তাদেরকে টেলে দিচ্ছি। সবার উচিৎ এসব মানুষের পাশে দাঁড়ানো। দায়িত্বশীল সমাজ গঠন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি দায়িত্বশীল সমাজ গঠন করতে পারি তাহলে আমাদের কিডনি, হার্টসহ যত ধরনের রোগ আছে সেগুলো থেকে হয়ত আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। আমাদের সবার সুন্দর জীবন-যাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। সে অভ্যাসের জন্য আমাদের সেক্রিফাইস থাকতে হবে। আমি শুধু আমারটি দেখব, অন্যরা সেক্রিফাইস করবে না সেটিতো হবে না।
আমাদের সুন্দর এই মাতৃভূমিকে মানবিকভাবে সাজাতে চাই।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, হাসপাতালের কাজ হচ্ছে রোগীকে ভালো করা। হার্ট ও কিডনি রোগীদের জন্য চট্টগ্রামে একটা বড় ধরনের হাসপাতাল দরকার। এসব রোগীদের জন্য আমরা অনেক বড় হাসপাতাল কবর। এ জন্য চট্টগ্রামের চিকিৎসকদের সবচেয়ে সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা পেলে হার্ট ফাউন্ডেশন অনেকদূর এগিয়ে যাবে।
তিনি বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত দুশ্চিন্তা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়ছে। এ থেকে মুক্ত থাকতে আমাদের সচেতন হতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হলো উচ্চ রক্তচাপ। হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে আমাদের হৃদয়ের যত্ন নিতে হবে।
অস্বাস্থ্যকর জীবনযাপন, ভেজাল খাদ্য খাওয়া, সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে দেশে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। স্ট্রোক থেকে বাঁচতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি এসএম আবু তৈয়বের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ডা. বিপ্লব ভট্টাচার্য, ইনার হুইল ক্লাব অফ সিকুইনের সভাপতি শাহনাজ আলম প্রমুখ।
শেষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
সন্দ্বীপে মাদক, সন্ত্রাস ও ফেরিঘাটের অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত উপজেলা ন... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত