মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার ১২ তম ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর শিক্ষকদের সর্বসম্মতিক্রমে তিনি আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।
বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ শিমুল বড়ুয়া ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা কর্ম সম্পাদন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে : ১. অনোমা: রজতজয়ন্তী স্মারকগ্রন্থ (২০০৮), ২. কবিয়াল ফণী বড়–য়া স্মারকগ্রন্থ (২০১০), ৩. ছড়াসাহিত্যিক সুকুমার বড়–য়া সম্মাননাগ্রন্থ (২০১১), ৪. ‘করুণাঘন ধরণীতল কর’ কলঙ্কশূন্য (রবীন্দ্রমননে-সৃজনে বুদ্ধ), ৫. বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি (২০১২), ৬. চাটগাঁ ভাষার রূপ-পরিচয় (যৌথ সম্পাদিত) (২০১২), ৭. চিরঞ্জীব বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী স্মারকগ্রন্থ (যৌথ সম্পাদিত) (২০১৪), ৮. ভারততত্ত্ববিদ আচার্য ড. বেণীমাধব বড়ুয়া স্মারকগ্রন্থ (২০১৪), ৯. কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির স্মারকগ্রন্থ (২০১৫), ১০. রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম (২০১৬), ১১. চট্টগ্রামের প্রবাদ-প্রবচন (২০১৭), ১২. বেণীমাধব ও উত্তরাধিকার (২০১৯), ১৩. একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া সম্মাননাগ্রন্থ (২০২০)। প্রকাশের পথে ‘মানবপুত্র বুদ্ধচিন্তনে-জাগরণে’। তাঁর লেখালেখি ও গবেষণার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। তার মধ্যে উল্লেখযোগ্য : ‘বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি’ গ্রন্থের জন্য জাতীয় পর্যায়ে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১২’, ‘রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম’ গ্রন্থের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠাপোষকতায় যশোর জেলা প্রশাসন প্রবর্তিত ‘মহাকবি মধুসূদন পদক ২০১৮’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত আছেন। শিক্ষা প্রশাসনের দায়িত্ব পালনে কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি উপজেলা পর্যায়ে পরপর দুইবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
অধ্যক্ষ শিমুল বড়ুয়া ১৯৬৬ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে জন্মগ্রহণ করেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত