মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
তৃণমূল পর্যায়ে সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে এবার একসাথে কাজ করার অঙ্গীকার করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এ লক্ষ্যেই গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালত স্থানীয় বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সাংবাদিক এবং জনপ্রতিনিধিসহ সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মো. মহি উদ্দীন-এর সঞ্চালনায় কর্মশালায় যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি, ইপসার এরিয়া ম্যানেজার, নিজেদের করি, এসডিআই, ডিবিসি, নারী প্রগতি সংঘ, ব্র্যাক, আশা, টিএমএসএস, উদ্দীপনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, জনসচেতনতা সম্প্রসারণ এবং অংশীজনদের সমন্বিত ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত