মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
পবিত্র কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, হযরত ইব্রাহীম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন—সেই পরীক্ষাটা আমাদের সামর্থ্যবানদের জন্য কোরবানির মাধ্যমে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এ ত্যাগের মহিমায় আমরা যাতে মহিমান্বিত হতে পারি, নিঃস্বার্থ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি— এ শিক্ষাটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৮.০০টায় চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজের আগে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য পবিত্র ঈদুল আজহা ১৪৪৭ হিজরি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীসহ সমগ্র জাতির প্রতি ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
চবি উপাচার্য বলেন, আল্লাহ কোরআানে বলেন, একজন মানুষের জীবনে যা কিছু ঘটবে তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া দরকার। উপাচার্য বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সেই মূল্যবোধগুলোকে আরও দৃঢ়ভাবে ধারণ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা। উপাচার্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানান।
বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। নিশ্চয় আমাদের নামাজ, কোরবানি, জীবন এবং মরণ—এই চারটি মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর জন্য। আমরা আমাদের সমগ্র জীবনকে আল্লাহর জন্য পরিচালিত করার জন্য শপথ করি। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এসময় আরও বক্তব্য রাখেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সভাপতিত্ব করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি করেন এবং নামাজের আগে কোরবানির ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসু ও হল সংসদসমূহের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লীগণ। ঈদের নামাজ শেষে চবি উপাচার্য সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলি করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যােগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রত্যেক হলে উন্নতভোজের আয়োজন করা হয়। খাবার পরিবেশন কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত