মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
খায়রুল ইসলাম, সীতাকুণ্ড
_______________________
সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতারা উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এবং সীতাকুণ্ড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিককে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় ইউএনও ফখরুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের আইনকানুন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। প্রতিটি আবাসিক হোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আবাসিক হোটেলগুলোতে অবস্থানকারী পর্যটকদের তথ্য নিয়মিত থানায় পাঠাতে হবে। এতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি জানান।
সীতাকুণ্ড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক বলেন, বৈধ ও নীতিনিষ্ঠ ব্যবসা পরিচালনা করা সবার দায়িত্ব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি সহযোগিতার আশ্বাস দেন।
সমিতির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সৈয়দ আলাউদ্দিনের সঞ্চালনায় পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি জাঙ্গীর আলম ও আলমগীর, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হাই আরজুসহ উপদেষ্টা আখতার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মো. সেলিম এবং সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত