মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড    ১১:৩৩ এএম, ২০২৬-০৬-২১    31

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও তার প্রতিষ্ঠিত স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দৌজা। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৭ বছর ধরে সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদনসংক্রান্ত পেশাগত দায়িত্ব সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। পাশাপাশি তিনি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ” শিরোনামে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। অথচ এসব প্রতিবেদনে কোনো নির্দিষ্ট ভবনের নকশা, তারিখ কিংবা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ১৯৯৬ সালের ভবন ও ইমারত নির্মাণ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করেই তার প্রতিষ্ঠান সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। চারতলা পর্যন্ত ভবনের নকশা ও অনুমোদনসংক্রান্ত কাজ তিনি নিজ দায়িত্বে সম্পন্ন করেন এবং এর অধিক উচ্চতার ভবনের ক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ও অনুমোদিত প্রকৌশলীরা দায়িত্ব পালন করেন।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি একটি নকশায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই অভিযোগটি অসত্য বলে জানিয়েছেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র এখনও সংরক্ষিত রয়েছে।

প্রকৌশলী মো. কামরুদ্দৌজা বলেন,

“যদি আমি কখনও জাল স্বাক্ষর বা অনিয়মের মাধ্যমে কাজ করতাম, তাহলে আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে আমার প্রতিষ্ঠান বহু আগেই অস্তিত্ব হারাতো। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে আমার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে, ইনশাআল্লাহ।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ব্যক্তি ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য সীতাকুণ্ডে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ