সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৮:১৯ এএম
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে অবস্থিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম। তিনি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি পরীক্ষায় সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মো. মঈন উদ্দিন চৌধুরী, হিতৈষী সদস্য মো. সিরাজ উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য (ডিজি) আলী নওশাদ চৌধুরী এবং অভিভাবক প্রতিনিধি মো. নাসির উদ্দিন। তাঁরা শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক অধ্যাপক লায়লা নাজনীন রব ও অধ্যাপক ড. বিকাশ কান্তি মজুমদারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যাপক নাজিয়া হায়দার ও অধ্যাপক নাজিম উদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত