মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
চট্টগ্রাম সন্দ্বীপের অন্যতম সেবাধর্মী সংগঠন –এর ২০২৬–২০২৭ সেবা বর্ষের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মো. মামশাদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক বছর ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। তাঁদের নেতৃত্বে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছায় রক্তদান, চক্ষু সেবা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে প্রত্যাশা করেছেন ক্লাবের সদস্যরা।
ক্লাবের সদস্যদের মতে, নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নেও নতুন কমিটি কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান বলেন, লায়ন্সের মূলমন্ত্র ধারণ করে সবাইকে সঙ্গে নিয়ে মানবকল্যাণে কাজ করবেন। তিনি ক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক কাজী মো. মামশাদ বলেন, সদস্যদের ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে কোষাধ্যক্ষ কাজী মোহাম্মদ নজরুল ইসলাম ক্লাবের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। সংগঠনটির বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে সেই সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত