সন্দ্বীপ উপজেলার পানিবন্ধী মানুষের পাশে দাঁড়ালেন ইউএনও আমজাদ হোসেন

সাদা কাগজ প্রতিবেদক    ১২:১৯ পিএম, ২০২৬-০৭-১৩    39

সন্দ্বীপ উপজেলার পানিবন্ধী মানুষের পাশে দাঁড়ালেন ইউএনও আমজাদ হোসেন

টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই দুর্ভোগের সময়ে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক উদ্যোগ নিয়ে সরাসরি মাঠে নেমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে শুরু করে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কোমরসমান পানিতে নেমে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে দেখা গেছে ইউএনও আমজাদ হোসেনকে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্গম উড়িরচর ইউনিয়নের মানুষের জন্যও খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে।

জলাবদ্ধতা নিরসনে অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন ইউএনও। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। অনেকেই বলেন, “আমজাদ হোসেনের মতো মানবিক ইউএনও আগে কখনো দেখিনি।”

ইউএনও আমজাদ হোসেন বলেন, “উপজেলার সব ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। শুধু ত্রাণ বিতরণ নয়, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিমের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন আরো জানান, দুর্যোগ পরিস্থিতিতে কোনো মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরাসরি মাঠে কাজ করে মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা  করছেন।

এছাড়া দ্রুত সেবা পৌঁছে দিতে ও ভুক্তভোগীদের সাথে সরাসরি যোগাযোগ সহজ করতে চালু করা হয়েছে ইউএনও হটলাইন নম্বর। যেকোনো জরুরি প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করে তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রতিনিয়ত সন্দ্বীপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। তিনি নিশ্চিত করছেন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর যেন কোনো ঘাটতি না থাকে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত ও কার্যকর সহায়তা পৌঁছে দেওয়া যায়।

জলাবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ