মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের ২০২৬–২০২৭ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান নগরের হালিশহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।
অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেবাবর্ষের সভাপতি লায়ন আতিকুর রহমান আজাদ, বিদায়ী সাধারণ সম্পাদক লায়ন সোলায়মান আল মামুন এবং বিদায়ী কোষাধ্যক্ষ লায়ন কাজী মো. মামশাদ তাঁদের দায়িত্ব নবনির্বাচিত সভাপতি লায়ন মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন কাজী মো. মামশাদ এবং কোষাধ্যক্ষ লায়ন কাজী মো. নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সভায় বিদায়ী সাধারণ সম্পাদক ২০২৫–২০২৬ সেবাবর্ষের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ক্লাবের বিভিন্ন মানবসেবামূলক উদ্যোগ, সাংগঠনিক কার্যক্রম এবং অর্জনের বিবরণ তুলে ধরা হয়। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রতিবেদনটি গ্রহণ করেন।
পরে বিদায়ী কোষাধ্যক্ষ বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে ক্লাবের আয়-ব্যয়, আর্থিক লেনদেন ও সমাপনী হিসাব তুলে ধরা হয়। সদস্যরা তা পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান বলেন, লায়ন্সের মূলনীতি ‘আমরা সেবা করি’, আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘সেবায় আমাদের শিকড়’ এবং জেলা গভর্নরের ‘অঙ্গীকার’ আহ্বানকে ধারণ করে ক্লাব মানবসেবা, ক্ষুধা নিরসন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সদস্য বৃদ্ধি, তরুণ সদস্যদের কার্যক্রম শক্তিশালীকরণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অগ্রাধিকার দেবে।
অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ উপদেষ্টা, উপদেষ্টা, অঞ্চল ও জোনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ক্লাবের সাবেক সভাপতিরা বক্তব্য দেন। তাঁরা বিদায়ী কমিটির নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবটি মানবসেবায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সফলতা, ক্লাবের উত্তরোত্তর অগ্রগতি এবং মানবকল্যাণে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত