মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের হালিশহরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি লায়ন মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন কাজী মো. মামশাদ। সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ।
পবিত্র কোরআন তিলাওয়াত ও লায়ন শপথ পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে ক্লাব সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং ২০২৬–২০২৭ সেবাবর্ষের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
কর্মপরিকল্পনায় মানবসেবা, ক্ষুধা নিরসন, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সদস্য বৃদ্ধি, লিও কার্যক্রম জোরদার এবং টেকসই সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। ‘উই সার্ভ’ মূলমন্ত্র এবং ‘কমিটমেন্ট’–এর চেতনাকে সামনে রেখে ক্লাবের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন সভাপতি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের কল্যাণে পরিকল্পিত ও টেকসই কার্যক্রমের মাধ্যমে লায়ন্স ক্লাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সিনিয়র গভর্নরস অ্যাডভাইজর লায়ন মো. শামসুল আলম, সিনিয়র গভর্নরস অ্যাডভাইজর লায়ন মো. নাছির উদ্দীন, এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন অ্যাডভোকেট কফিল উদ্দীন, রিজিয়ন চেয়ারপারসন লায়ন অ্যাডভোকেট শাহাদাত হোসেন, গভর্নরস অ্যাডভাইজর লায়ন সৈয়দ মো. আবুল কালাম আজাদ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন কাজী জিয়া উদ্দীন সোহেল, জোন চেয়ারপারসন লায়ন মো. সাইফুল ইসলাম, ক্লাব ট্রেজারার লায়ন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম এবং লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের প্রেসিডেন্ট লিও মো. মাহবুবুর রহমান।
বক্তারা ক্লাব সভাপতির উপস্থাপিত কর্মপরিকল্পনার প্রশংসা করেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বিনামূল্যে বড় পরিসরে একটি চক্ষু শিবির আয়োজনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় লায়ন মো. নাছির উদ্দীন, এমজেএফ একটি চক্ষু শিবিরের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। উপস্থিত সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানান।
এ ছাড়া ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে তহবিল সংগ্রহ কার্যক্রম জোরদার, সদস্যদের বার্ষিক চাঁদা সময়মতো পরিশোধ এবং ক্লাবের আর্থিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সভার কার্যক্রম শেষ হয়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত