সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৬:৩৭ এএম
ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সীতাকুণ্ডে ফ্রি ক্যান্সার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য শুরু হয়েছে তিন মাসব্যাপী বিনামূল্যে ধারাবাহিক চিকিৎসা ও পরামর্শ কার্যক্রম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং সামাজিক সংগঠন ‘সুখী’র সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক রোগী ও সেবাগ্রহীতার উপস্থিতি ছিল।
ক্যাম্পে নারী ও পুরুষদের জন্য পৃথক বুথের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে নারী ও বয়স্ক রোগীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসাসেবা শেষে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন চিকিৎসক হোসাইন মো. আল আমিন ও চিকিৎসক নুর-এ-জান্নাত।
সংস্থার সভাপতি কাউসার আহমেদ সরোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তাইসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড মানবাধিকার সোসাইটির সভাপতি মো. ফারুক, জনকল্যাণ ও মানবাধিকারকর্মী মো. তাহের এবং সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দিন ও মো. কাউছার। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ, রোগীদের সঠিক দিকনির্দেশনা ও চিকিৎসাসেবার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিন মাসব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের পাশে থেকে ধারাবাহিক চিকিৎসা ও পরামর্শসেবা দেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত