ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড    ০২:০৮ পিএম, ২০২৬-০৮-০৮    40

ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক

ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপ-পরিদর্শক (কলেজ) অধ্যাপক মোহাম্মদ মোছলেহ উদ্দিন। গত ৬ আগস্ট তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিজ্ঞানাগার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ল্যাব, ক্যান্টিন কমপ্লেক্স ও অডিটোরিয়াম ঘুরে দেখেন। এ সময় তিনি আটতলা বিশিষ্ট নির্মাণাধীন একাডেমিক ভবনের অগ্রগতিও পরিদর্শন করেন।

পরে তিনি স্কুল ও কলেজ শাখার বিভিন্ন শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এরপর শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে অধ্যাপক মোহাম্মদ মোছলেহ উদ্দিন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে শিক্ষকতা পেশার সম্মান, গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে বক্তব্য দেন। তিনি সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা, গতিশীল প্রশাসন ও গুণগত শিক্ষার প্রশংসা করেন।

তিনি বলেন, শিক্ষকেরা যেভাবে মেধা ও শ্রম দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলেন, প্রতিষ্ঠানও তাঁদের যথাযথ মূল্যায়ন ও কল্যাণ নিশ্চিত করলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হয়।

ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে তিনি শিক্ষকদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন শিক্ষকেরা। বক্তব্য শেষে শিক্ষকেরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে যান। সেখানে তিনি লেখেন, “সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে। ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজও এর ব্যতিক্রম নয়। আমি এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর নাসির উদ্দিন।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ