মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী–২০২৬। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নান্দনিক বোধ জাগ্রত করা এবং সুন্দর ও মানবিক মানস গঠনের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানে নিয়মিত সহপাঠ্যক্রমিক ক্লাব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আর্ট ক্লাবের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
আর্ট ক্লাবের আহ্বায়ক ও চারু ও কারুকলা বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ ঘটে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৫৬৫টি হস্তশিল্প এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৬০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীটি সাজানো হয়।
সকাল ১০টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
পরে প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে প্রদর্শনী পরিদর্শন করে। নিজেদের হাতে তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম প্রদর্শিত হতে দেখে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। তাদের চোখেমুখে ফুটে ওঠে সৃজনশীল কাজের প্রতি ভালোবাসা, আগ্রহ ও গর্বের অনুভূতি।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি শিল্পের সৌন্দর্য ও নান্দনিকতা তাদের মননে বিকশিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘শিল্পের সৌন্দর্যে বিকশিত হোক মন, সৃজনশীলতার রঙে রাঙিয়ে উঠুক আগামীর পৃথিবী’—এই প্রত্যাশায় আয়োজিত হস্তশিল্প ও চিত্র প্রদর্শনীটি শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
সন্দ্বীপের রহমতপুর স্কুলের এবারের পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যালয়টি থেক... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত