হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক    ০১:১২ পিএম, ২০২৬-০৮-২৭    22

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানের ছুটির পর বেলা ১টা ৪৫ মিনিটে দুই পর্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ ফায়ার সেন্টারের স্টেশন অফিসার উদয়ন চাকমা এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মবিলাইজিং অফিসার জ্যাক রোজারিও।

প্রথম পর্বে শিক্ষার্থীরা অগ্নিনির্বাপণ প্রশিক্ষণে অংশ নেয়। বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে মহড়া প্রাণবন্ত হয়ে ওঠে। দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মহড়ার উভয় পর্বে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

বক্তারা বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা তৈরি হয়। ভবিষ্যতে যেকোনো আকস্মিক অগ্নিকাণ্ড মোকাবিলায় এসব দক্ষতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানের প্রদর্শক আব্দুল কাদের মিয়া।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সন্দ্বীপ রহমতপুর স্কুলে ফলাফলে ধস

সন্দ্বীপ রহমতপুর স্কুলে ফলাফলে ধস

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপের রহমতপুর স্কুলের এবারের পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যালয়টি থেক... বিস্তারিত

সর্বশেষ