সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৬:৩৬ এএম
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সারোয়ার আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, একাদশ শ্রেণি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাদক ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উদ্বোধকের বক্তব্যে এম মনজুর আলম বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য কলেজজীবন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল আজিজ, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, কলেজ গভর্নিং বডির সদস্য মঈন উদ্দিন চৌধুরী, সিরাজ উদ্দিন ও নাছির উদ্দিন এবং সমাজসেবক নেছার আহমদ।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন কলেজের অধ্যাপক আবু ছগীর, সাইদুর রহমান, নুর মোহাম্মদ ও নাজিম উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক কাজী মাহবুবর রহমান ও লায়লা নাজনীন রব। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত