সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৬:৩৫ এএম
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বই বিষয়ক সংগঠন বইচিন্তার আয়োজনে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বইচিন্তার চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. কেফায়েত উল্লাহ খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ওমর বিন কাশেম।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা আশ্রাফুল আলম, শিল্পী শাহাদাত হোসাইন, কলেজ শিক্ষার্থী আবির হোসেন রাফি, মুসলিম উদ্দিন বাবু ও মো. ইসমাঈল।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন- মোফাজ্জল মাওলা (দশম), সিয়াম ইসলাম (দশম), সায়েম (দশম), তাসফিয়া সিকদার (নবম), মাহিন (নবম), সাইমুন ইসলাম (নবম), সাজেদা জাহান শিমু (অষ্টম), তাসপিয়া আকতার মিম (অষ্টম) ও সামছুল আবরার (অষ্টম)।
আলোচনা সভায় বক্তারা রাসূল (সা.) এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি মো. কেফায়েত উল্লাহ খান বইচিন্তার সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ ধরনের জ্ঞানভিত্তিক ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বইচিন্তার চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম বলেন, বই ও পাঠচর্চার প্রসার, শিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতা তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বইচিন্তা। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে এবং আলোকিত হবে সমাজ ও মাতৃভূমি বাংলাদেশ।
বইচিন্তার কার্যক্রম ও অর্জন-
২০২২ সালের ৩০ জুন ‘বইচিন্তা’ নামে ফেসবুক পেজ ও গ্রুপের যাত্রা শুরু হয়। একই বছরের ৬ আগস্ট বইচিন্তার উদ্যোগে বই ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়।
২০২২ সালের ২৩ সেপ্টেম্বর সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে স্থাপন করা হয় ‘বইচিন্তা হাসপাতাল পাঠাগার’। পরবর্তীতে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বইচিন্তাসহ তিনটি সংগঠনের সমন্বয়ে সন্দ্বীপের বিভিন্ন স্কুল-কলেজে মাসব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা, সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও যথাযথ মর্যাদা রক্ষার লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষার প্রতি সম্মান’ শীর্ষক সচেতনতামূলক অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করে সংগঠনটি।
এছাড়াও ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ব্রিটিশ কাউন্সিলের অর্থায়ন ও ইপসার সহযোগিতায় লিডারশিপ ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়।
বই ও পাঠচর্চা প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বইচিন্তা ‘ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করে। পাশাপাশি সামাজিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনটি ‘দি হেভেন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
সীতাকুণ্ড বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পেà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত