জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক    ০২:৫৩ পিএম, ২০২৬-১০-২৩    61


জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

-মোঃ তাজুল ইসলাম কামরুল  

 " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,

 তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা,

আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি,

 তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।"

কবি সুফিয়া কামালের অপরূপ এসৃষ্টি পড়লেই মনের ভেতর জলতরঙ্গ বেজে ওঠে। গ্রামে হোক বা শহরে, শৈশবের সেই মধুময় দিনগুলোতে ফিরে যায় মন। মনে পড়ে যায় জোলাপাতি, হাঁড়ি-পাতিল আর পুতুল খেলার কথা।

খুব ছোট্টবেলায়, যে বয়সে আপনার সত্যি সত্যি ভাত রান্না করার কথা নয়, সেই বয়সেই আপনি রাঁধুনি। কচুপাতা হলো থালা, ভাঙা হাঁড়ির টুকরো হলো চুলা, আর তেঁতুল পাতা হলো ভাত। সেই ভাত রেঁধে খাওয়াতেন বাড়ির ছোট ছোট ছেলে-মেয়েদের।

তারাও মিছে মিছে খাওয়ার ভান করে বারবার বলতো  " আমাকে আর একটু দাও, মাছ দাও, গোস্ত দাও।"

আপনি তখন বড়দের মতো বিরক্ত হয়ে বলতেন, "ধুত্তরি! আর হবে না।"

তারপরই জোলাপাতি প্রধানের ঘোষণা, বাজার করতে হবে। ঘরে চাল নেই, ডাল নেই।অমনি কেউ একজন ছুটে গিয়ে ঘরের কোণের ঝোপঝাড় থেকে বড় বড় পাতা ছিঁড়ে এনে টাকার মতো গুছিয়ে বাজার করতে গেল। কিছুক্ষণ এপাশ-ওপাশ ঘুরে, হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বললো, " বাজার নিয়ে এসেছি, অনেক ভারী, খুব কষ্ট হচ্ছে। একেবারে ঘেমে গেছি।"

বড়দের মতো সাজতে সে কী নিখুঁত অভিনয়!

জোলাপাতি খেলায় পুতুলের বিয়ে হবে না, তা কি হয়?

তাই দু'দলে ভাগ হয়ে একদল যায় অন্য দলের পুতুলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে। সেখানেও বড়দের মতো করেই অতিথি আপ্যায়ন। খাবারের প্রতিটি পদ তৈরি পাতা আর মাটি দিয়ে। জিভ নেড়ে চুক চুক শব্দ করে খাবার খাওয়ার ভান। আহা! কী মজা!

তারপর বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বর আসে। জোলাপাতির সদস্যদের সে কী ব্যস্ততা! একটু-আধটু খুনসুটিও হয়, বর এটা আনেনি, ওটা আনেনি।

শেষে পুতুলের বিয়ে দিয়ে বিদায়ের পালা। বিদায়ক্ষণে মুখ লুকিয়ে সে কী মিছামিছি কান্না! সেই কান্নার মধ্যেও ছিল এক অদ্ভুত আনন্দ।

সমাজবিজ্ঞানীরা বলেন, বড়রা যা করে, ছোটরা তাই শেখে। আর এই জোলাপাতি খেলাটাই ছিল ছোটদের বড় খেলা। জীবনের প্রথম পাঠশালা।

আজ শিশুরা আধুনিক ডিভাইসে মত্ত। শহর কিংবা গ্রাম, কোথাও আর আগের মতো জোলাপাতি আর পুতুল খেলার সেই কলকাকলি শোনা যায় না। খেলাটা হারিয়ে গেছে, কিন্তু যারা খেলেছিল, তাদের বুকের ভেতর আজও সেই মিছে ভাতের গন্ধ, পাতার টাকার শব্দ আর পুতুলের বিয়ের মিছে কান্নাটা রয়ে গেছে একেবারে অমলিন।


রিটেলেড নিউজ

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। à... বিস্তারিত

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

১

বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক পà... বিস্তারিত

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

১

শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্à... বিস্তারিত

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

১

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ à... বিস্তারিত

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

১

ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছাà... বিস্তারিত

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

১

দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশà§... বিস্তারিত

সর্বশেষ

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির  গঠন,  সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির গঠন, সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত